চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর আবারও শুরু পাক-ভারত উত্তেজনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১১, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের লেজের আলো, উত্তেজনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্দু নদ চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকায় পাকিস্তানে পানি প্রবাহ বন্ধই থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কয়েকদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি নিরপেক্ষ স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দু’পক্ষ।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্স হ্যান্ডলের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আনন্দের সঙ্গে ঘোষণা করছেন যে, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সংবাদ পেয়ে উল্লাস করেছেন ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণ। তবে ঘোষণার এক ঘণ্টা পর ভারত শাসিত কাশ্মিরের শ্রীনগরে পাকিস্তানের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন কাশ্মিরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও এ ব্যাপারে পাকিস্তানের বক্তব্য জানা যায়নি।

ট্যাগ: আবারও শুরু উত্তেজনাপাকিস্তানভারতভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের সাথে সংলাপের প্রস্তাব পুতিনের

পরবর্তী

অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার মারা গেছেন

পরবর্তী
অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার মারা গেছেন

ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না: ডিআইজি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT