চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসম্মুখে রাজপরিবারের নিয়ম ভেঙেছেন ফেদেরার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উইম্বলডনের চলতি আসরে আমন্ত্রণ জানানো হয়েছিল গতবছর অবসর নেয়া কিংবদন্তি রজার ফেদেরারকে। অতিথি হয়ে এসে বিতর্কে জড়ালেন আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। প্রিন্সেস অব ওয়েলস কেমব্রিজ কেট মিডলটনের পিঠে হাত রেখে তিনি ভেঙেছেন রাজপরিবারের নিয়ম।

মেয়েদের তৃতীয় বাছাই ম্যাচে এলেনা রাইবাকিনার বিপক্ষে কোর্টে লড়ছিলেন আমেরিকান শেলবি রজার্স। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে আগেই উপস্থিত ছিলেন মিডলটন। ফেদেরার আসার পর সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানান।

সুইসম্যান ফেদেরারও হাততালির পর মিডলটনকে অভিবাদনের জবাব দিতে পিঠে হাত রাখেন। ব্রিটেনের রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কারও শরীর স্পর্শ করা যায় না। যদি না পরিবারের সদস্য নিজে থেকে এগিয়ে আসেন। এক্ষেত্রে কেট নিজে এগোননি। যদিও প্রিন্সেস এবং ফেদেরার আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধু।

রাজপরিবারে নিয়মে কেটের সন্তানরাও জনসম্মুখে অভিবাদন জানাতে শরীর স্পর্শ করতে পারেন না। সেই নিয়মের বিষয়টিতে ভুল করে বসেছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী মহাতারকা ফেড-এক্স।

পরে অবশ্য কেটের পাশে বসেই উইম্বলডনের খেলা উপভোগ করেছেন ফেদেরার। ঘটনার বিষয়ে এখনও ফেদেরার, কেট বা ব্রিটেনের রাজপরিবারের তরফে কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনটেনিসফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT