অন্যান্য খেলা

অলিম্পিক দিয়ে টেনিসকে বিদায় জানালেন অ্যান্ডি মারে

অ্যান্ডি মারে টেনিস থেকে অবসর ঘোষণা করছেন, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডি মারে টেনিস থেকে অবসর ঘোষণা করছেন, দর্শকদের সামনে, তার ক্যারিয়ারের শেষ ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিক শেষে ক্যারিয়ারের ইতি টানার কথা আগেই জানিয়ে রেখেছিলেন অ্যান্ডি মারে। ডাবলসের কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হেরে বিদায় নিতে হয়েছে। যার মধ্য দিয়ে টেনিসকে বিদায় জানিয়ে দিলেন ৩৭ বর্ষী তারকা।

ডান ইভান্সকে নিয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ এবং টম পল জুটির বিপক্ষে মারে হেরেছেন ৬–২ ও ৬–৪ সেটে। হারের মধ্য দিয়ে হতাশায় শেষ হল ব্রিটেন কিংবদন্তির।

বিদায়বেলায় সোনা জেতার স্বপ্ন থাকলেও পাওয়া হল না। তিন গ্র্যান্ড স্লামজয়ী ব্রিটিশ অবশ্য অলিম্পিক সোনা জিতেছেন দুবার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৬ সালে রিওতে সোনা পান।

মোটে তিনবার গ্ল্যান্ড স্লাম জিতে নাইট উপাধি পাওয়া মারের ট্রফি শোকেস যেন একটু বেশিই খালি! সেরা সময়ে তাকে খেলতে হয়েছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকভিচের মতো কিংবদন্তিদের বিপক্ষে। প্রায় সমমানের খেলোয়াড় হওয়ার পরও ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম, নাদালের ২২টি ও জোকোভিচের ২৪টি গ্র্যান্ড স্লামের বিপরীতে মারের ক্যারিয়ারে কেবল ৩টি।

অথচ একসময় র‍্যাঙ্কিংয়ে টানা ৪১ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড তার, ২০২২ সাল পর্যন্ত ছিল অক্ষুণ্ন। মারে একমাত্র টেনিস তারকা যিনি ফেদেরার, নাদাল ও জোকোর তিনজনের সবাইকে কমপক্ষে ৭বার করে হারিয়েছেন।

বিষয়:অ্যান্ডি মারে গ্রেট ব্রিটেন টেনিস নাদাল প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…