চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচ খেলে ফেললেন অ্যান্ডি মারে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে কোর্টে নামার আগেই অবসরের কথা জানিয়েছিলেন। ক্রমাগত চোটের কারণে কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে গিয়ে সেই অ্যান্ডি মারের অবসর আরও তরান্বিত হল।

দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ব্রিটিশ তারকা ম্যারাথন লড়াইয়ের পর হার মানেন। পাঁচ সেটের (৪-৬, ৪-৬, ৭-৬, ৭-৬, ২-৬) লড়াইয়ের পর স্প্যানিশ খেলোয়াড় রবের্তো আগুস্তের কাছে হারেন মারে। সেই সঙ্গে সর্বকালের সেরা ব্রিটিশ টেনিস তারকাকে দাঁড়িয়ে ফেয়ারওয়েল দিল অস্ট্রেলিয়ান ওপেনের দর্শকরা।

ম্যাচ হারের পর মারে বলেন, ‘অসাধারণ! অবিশ্বাস্য লাগছে। আমার ম্যাচ দেখতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। বছরের পর বছর এখানে খেলে প্রচুর ভালোবাসা পেয়েছি। এটাই ছিল আমার এখানে শেষ ম্যাচ। কিন্ত শেষটা এভাবে হবে ভাবিনি। দারুণ লড়াই করেও ম্যাচটা জিততে পারিনি।’

পাঁচ সেটের লড়াইয়ে প্রথম দু’টি সেটে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিলেন মারে। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেট টাইব্রেকারে জিতে ফের ম্যাচ ফেরেন ব্রিটিশ-স্কটিশ খেলোয়াড়। যদিও শেষরক্ষা হয়নি। পঞ্চম সেটে মারকে দাঁড় করিয়ে ম্যাচ জিতে নেন স্প্যানিশ খেলোয়াড়। পাঁচবার ফাইনালে উঠলেও কোনদিন মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি এই ব্রিটিশ তারকা।

শুক্রবার সাংবাদিক বৈঠকে মারে জানিয়েছিলেন চলতি মৌসুমের উইম্বলডনের পর অবসর নেবেন তিনি। সুতরাং অস্ট্রেলিয়ান ওপেনে এটাই তার শেষ জার্নি। তবে উইম্বলডনে তার খেলা হবে কিনা এই হারের পর সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে মেলবোর্নের এই ম্যাচই হয়ে থাকতে পারে মারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

মারেকে সমর্থন করতে এদিন মেলবোর্নের গ্যালারি ভরিয়ে ছিলেন অজিরা সমর্থকরা। কিন্তু তাদের হতাশ করে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন মারে। বিশ্বের সাবেক এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়কে হারানো আগুস্ত সম্প্রতি কাতার ওপেনে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারান। মারে প্রথম রাউন্ডে বিদায় নিলেও দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের গণ্ডি টপকেছেন।

Reneta

মারের টেনিস ক্যারিয়ারে সবচেয় বড় সাফল্য ২০১৩ সালে, প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন। ১৯৩৪ সালের পর কোনো ব্রিটিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতে নজির গড়েন মারে। ফাইনালে জোকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন। তিন বছর পর, ২০১৬ ফাইনালে মিলোস রাওনিককে হারিয়ে দ্বিতীয়বার উইম্বলডন জেতেন মারে। সে বছর প্রথম পুরুষ ব্রিটিশ খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন স্যার অ্যান্ড্রু ব্যারন মারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডি মারেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT