৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।
সিইএনসি’র এর তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশেপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।
ভূমিকম্প স্থানীয় এলাকায় জোরালোভাবে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। তবে বৃহস্পতিবারের ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের জানুয়ারির পর এটিই চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






