চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ হাজারের এলিট ক্লাবে দ্রুততম কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে নেমে ১৪ হাজার রানের এলিট ক্লাব থেকে ৩৭ দূরে ছিলেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। টাইগারদের বিপক্ষে ২২ রানে আউট হয়ে সুযোগ হাতছাড়া হয়েছিল কোহলির। পাকিস্তানের বিপক্ষে দুবাইতে নেমে আর ভুল করেননি, ১৫ রান করে ১৪ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন মহাতারকা।

পাকিস্তানের বিপক্ষে ১৩তম ওভারে হারিস রউফকে দুর্দান্ত এক কাভার ড্রাইভ মেরে ১৪ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেন। এ ক্লাবে ঢোকা দ্রুততম ব্যাটার ৩৬ বর্ষী কোহলি। এ রান করতে তার লেগেছে ২৮৭ ইনিংস।

ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৪ হাজারির এলিট ক্লাবে ঢুকতে খেলেছিলেন ৩৫০ ইনিংস। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস। অন্য দুজনের চেয়ে প্রায় শখানেক ইনিংস কম খেলেছেন কোহলি।

এর আগে ভারতীয় ফিল্ডার হিসেবে ক্যাচের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের ইনিংসের দুটি ক্যাচ নিয়ে গড়েছেন ভারতীয় হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড। তার ক্যাচের সংখ্যা এখন ১৫৮টি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২৪২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১৭ ওভার শেষে ৯৯ রান তুলেছে। শুভমন গিল ৪৬ ও কোহলি ৩০ রানে অপরাজিত আছেন। ২০ করে আউট হয়েছেন রোহিত শর্মা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিটেন্ডুলকারপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT