চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাসেমিরোর শাস্তি মেনেও ক্ষোভ লুকাননি টেন হাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের রাতে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো। কোচ এরিক টেন হাগ ব্রাজিলিয়ান তারকার বিষয়টি মেনে নিলেও প্রতিপক্ষের কাউকে শাস্তির আওতায় না আনায় ক্ষোভ ঝেরেছেন রেফারির উপর।

ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে রেড ডেভিল দল। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল টেন হাগের শিষ্যরা, সেই সময়ই একটি ফাউলকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা।

অ্যান্থনিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করে লাইনের বাইরে ফেলে দিলে শুরু হয় হাতাহাতিও। একপর্যায়ে প্রতিপক্ষের একজনের কলার চেপে ধরে লাল কার্ড দেখেন কাসেমিরো। টেন হাগের মতে মাত্রা ছাড়িয়েছে দুদলের খেলোয়াড়রাই।

‘দলের একজনকে যখন বাজেভাবে আঘাত করা হয়েছে, তখন বাকিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। অবশ্যই মাঠে আপনাকে আবেগ সামলাতে হবে, কিন্তু এখানে দুই দলই মারামারি করেছে, যা কাম্য নয়।’

‘দেখেছি দুই পক্ষের খেলোয়াড়রাই একে অপরের সঙ্গে লড়াই করেছে। যেখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন সীমা অতিক্রম করেছে। শুধু কাসেমিরোই নয়, জর্ডান আইয়ু কাসেমিরোর চেয়েও বাজে আচরণ করেছে। সেও ফ্রেডের গলা চেপে ধরেছিল। অথচ এদের মধ্য একজনকেই (কাসেমিরো) শাস্তি দেয়া হয়েছে। এটা ঠিক নয়।’

লাল কার্ড দেখে কাসেমিরো মাঠ ছাড়লেও শেষপর্যন্ত ১০ জন নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টেন হাগের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাসেমিরোটেন হাগপ্রিমিয়ার লিগফ্রেডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT