বিনোদন

টেলিপ্যাব-এর সভাপতি হলেন আরশাদ আদনান

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা এক অনুষ্ঠানে উপস্থিত, যেখানে বক্তারা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর নতুন সভাপতি হলেন সুপারস্টার শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান, যিনি সিনেমা নির্মাণের পূর্বে শতাধিক নাটক নির্মাণ করেছিলেন।

এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নির্মাতা-প্রযোজক সাজ্জাদ হোসেন দোদুল। শনিবার (৮ জুন) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা ২০২৪-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

সভাপতি আরশাদ আদনান বলেন, ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করবো এটাকে নীতিমালায় আনার বিষয়ে। সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনবো। দ্বিতীয়ত আপনারা অবগত আছেন যে, দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে একুশে টেলিভিশনের কাছে। তাদের চিঠি দেবো। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করবো।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দফতর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান।

নির্বাহী সদস্য ৫ হলেন মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

বিষয়:আরশাদ আদনান টেলিপ্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…