চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক ওয়ার্কশপ মালিক গুরুতর আহত হন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর বাজারে অবস্থিত লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করত।

Banglabid

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমা ছিল। গ্রাইন্ডার মেশিন চালু করার সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় রায়হান লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের ফলে ড্রামের ধাতব অংশ ছিটকে গিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুগঞ্জকেমিক্যালের ড্রাম বিস্ফোরণড্রাম বিস্ফোরণলালপুর বাজার
শেয়ারTweetPin1

সর্বশেষ

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT