চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, চারজন দগ্ধ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৯:০৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়েছে ৪ জন। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও বগুড়া জেলার শেরপুর থানার রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন (২২)। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ জন শ্রমিক নামাজ পড়ার জন্য ওজু করতে যায়। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল‌। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।

Reneta

কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, তাদের চারজনকে ঢাকা মেডিকেল হসপিটাল নেয়া হয়েছে, তবে একজনের অবস্থা গুরুতর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমিক্যালের ড্রাম বিস্ফোরণকোনাবাড়ী বিসিকদগ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT