চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা ও ভাইকে হত্যা করে জরুরি সেবায় কিশোরীর ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের নেভাদা প্রদেশের মাশেঙ্কা রিড নামক ১৭ বছর বয়সী একজন কিশোরী তার বাবা এবং ছোট ভাইকে গুলি করে হত্যা করার পর, নিজেই দেশটির জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করে জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে বাবা এবং ছোট ভাইকে হত্যা করার পর মাশেঙ্কা যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানান, আমি তাদের হত্যা করার তাগিদ নিয়ন্ত্রণ করতে পারিনি।

এরপর পুলিশ মাশেঙ্কাদের বাড়ি থেকে তার ৫ বছর বয়সী ছোট ভাইকে বসার ঘরে একটি সোফায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এবং তার বাবাকে বুকে এবং পিঠে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এবং তারা ২ জনই মারা গেছেন বলে জানায়।

ঘটনার সময় মাশেঙ্কার মা এবং বোন একটি তালাবদ্ধ বেডরুমে লুকিয়ে ছিলেন, পরে পুলিশ তাদেরও উদ্ধার করে। এছাড়াও পুলিশ ওই বাড়ি থেকে ১টি ওয়ালথার পিপিএস বন্দুক উদ্ধার করেছে, যেটিকে হত্যার অস্ত্র বলে মনে করা হচ্ছে।

মাশেঙ্কা রিডকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ২টি প্রকাশ্য হত্যার এবং ১টি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরীজরুরি সেবাযুক্তরাষ্ট্রহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT