চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। এতে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ১২৭ যাত্রীকে। পরে বিকল্প উড়োজাহাজে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার উদ্দেশে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর বিকল্প উড়োজাহাজে করে সোমবার রাত ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর এতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

Banglabid

ফ্লাইটটির এক যাত্রী জানান, টার্মিনাল ছাড়ার পর রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ আগে উড়োজাহাজে কারিগরি ত্রুটির কথা জানানো হয়। পরে সেটি টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর তাদের সেখানে অপেক্ষায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে, তখন তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানান তিনি।

এদিকে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।

Reneta

পরে ওই বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিগরি ত্রুটিনেপালবাংলাদেশ বিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

পরবর্তী

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

পরবর্তী

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT