চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃণাল হয়ে উঠতে চঞ্চলের সেরা চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি সাংবাদিক ও ফটোগ্রাফার ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাই থেকে চাঁন মাঝি, রুপালি পর্দায় চরিত্র নিয়ে খেলা যেন অভিনেতা চঞ্চল চৌধুরীর নিত্য নৈমিত্তিক ঘটনা! ‘মনপুরা’ থেকে ‘হাওয়া’ এই যাত্রায় তিনি যে সিনেমাটিই করেছেন সেটি হয়ে গেছে মাইলফলক।

শুধু সিনেমা নয়, তকদীর, কারাগার দিয়ে বাংলা কনটেন্টে ওটিটির দুনিয়ায় চঞ্চল এখন সবচেয়ে নামী আর্টিস্ট!

সাফল্যের ধারাবাহিকতা চঞ্চল চৌধুরী অভিনয় করলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’-এ। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে (বায়োপিক) কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

Banglabid

ছবির লুক পোস্টার এসেছে গেল বছরেই। বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। মৃণালের ১০১ তম জন্মদিন (১৪ মে) উপলক্ষ্যে এবার এলো সেই ছবির টিজার।

প্রায় দেড় মিনিটের সেই টিজারটি নিয়ে নেটিজেনরা ভাসছেন উচ্ছ্বাসে! প্রশংসা করছেন অভিনেতা চঞ্চলের। শুধু কলকাতার দর্শকরাই নয়, বাংলা ভাষাভাষি মানুষেরা ‘পদাতিক’ এর প্রশংসা করছেন।

সাধারণ দর্শক থেকে অভিনয়ের মানুষেরাও চঞ্চলকে বাহবা দিচ্ছেন! চঞ্চলের শেয়ার করা টিজারের মন্তব্যে এসে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘দুর্দান্ত বন্ধু’। তানজিকা আমিন লিখেছেন,‘প্রাউড অব ইউ’। সংগীতপরিচালক দেবজ্যোতি ঘোষ লিখেছেন, ‘গুরু’। নির্মাতা সকাল আহমেদ লিখেছেন, ‘অন্য এক চঞ্চল চৌধুরীকে দেখলাম। অদ্ভুত সুন্দর!’ এরকম আরো অসংখ্য তারকা চঞ্চলের শেয়ার করা টিজারে এসে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন।

Reneta

বিশ্ব নেতারা বৈঠকে অংশগ্রহণ করছেন, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ সৃজিতের ‘পদাতিক’-এ অভিনয় নিয়ে আরো আগেই চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছিলেন চঞ্চল। তখন এই অভিনেতা বলেছিলেন, বাংলাদেশের দর্শকও হয়তো সিনেমাটি দেখতে পারবেন। কারণ মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

মৃণালের লুক নিয়ে তিনি বলেছিলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চঞ্চল চৌধুরীটিজারবাংলাবাংলাদেশলিড বিনোদনসিনেমাসৃজিতসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT