বিনোদন

চলচ্চিত্র দিবসের সন্ধ্যায় ‘লিডার’ এর এক ঝলক!

নাটকের একটি দৃশ্যে একজন পুরুষ চরিত্রের কাছ থেকে চোখে চোখে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের এই দৃশ্যে একজন পুরুষ চরিত্রের গভীর চোখের অভিব্যক্তি দেখা যাচ্ছে, যা নাটকের আবেগপ্রবণ মুহূর্তের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক বছর পর শাকিব খানের নতুন সিনেমার টিজার এলো। ‘লিডার আমিই বাংলাদেশ’ নামের মুক্তি প্রতীক্ষিত এই ছবির ৫১ সেকেন্ডের টিজারটি প্রকাশের পর পরই তাই লুফে নেয় ভক্ত অনুরাগীরা!

সোমবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস। টিজার প্রকাশের জন্য এদিনটিকেই বেছে নেন নির্মাতা তপু খান। এদিন সন্ধ্যা ৭টায় ‘লিডার’ এর টিজারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউবে।

টিজারটি শেয়ার করে শাকিব খান ভক্তরা বলছেন, ঈদে এ ছবিটি দেখতে সিনেমা হলে ভিড় জমাবেন তারা। সেই সঙ্গে জানাচ্ছেন, টিজার দেখে ঈদের খুশি অনুভব করছেন তারা!

অল্প সময়ের টিজারে শাকিব খানের মুখের সংলাপ, ‘আমি চাই বাংলাদেশের প্রত্যেক ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে, যারা রাজনীতি না করেও একেকজন একেকটা লিডার হবে’। এটিই টিজারে একমাত্র সংলাপ।

অ্যাকশনের পাশাপাশি শাকিবের প্রতিবাদী রূপ, বুবলীর নেত্রীসুলভ লুক দৃষ্টি কেড়েছে টিজারে। এছাড়া মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমকেও পাওয়া গেছে ভিন্ন লুকে।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ‘লিডার আমিই বাংলাদেশ’। ছবিটি পরিচালনা করেছেন তপু খান, এটি এই নির্মাতার প্রথম ছবি।

গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় ছবিটি। ইতোমধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, লিডার আমিই বাংলাদেশ মুক্তি পাবে আগামী ঈদে। নির্মাতাসূত্রে জানা গেছে, এরইমধ্যে ছবিটির হল বুকিংও শুরু হয়েছে। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।

বিষয়:অভিনয় টিজার তপু খান বুবলী লিডার শাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…