চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি

এস আই সুমন এস আই সুমন
১২:১৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

দুই নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষা সংক্রান্ত বিষয় ও প্রশাসনিক সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় তাকে৷

রবিবার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অব্যাহতি পাওয়া অধ্যাপক এনামুল হক গত ১২ জুন রাবির জিয়া পরিষদের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের আহ্বায়ক অধ্যাপক তানজিমা জোহরা হাবিব বলেন, সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল৷ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েকটি সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়া হয়৷ সেই সুপারিশ অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টি আমিও শুনেছি৷ তবে এখনো অফিশিয়ালি কোনো চিঠি পাইনি৷

এর আগে গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই নারী সহকর্মীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৯ জন শিক্ষকের পক্ষে একটি লিখিত অভিযোগ দেন বিভাগটির সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী ঘটনা তদন্ত করে কিছু সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হয়।

অব্যাহতির বিষয়ে অধ্যাপক এনামুল বলেন, আমি এখনও এ বিষয়ে জানি না। লিখিত কোনকিছু হাতে না পেলে তো কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমিও আইনী ব্যবস্থা গ্রহণ করব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিরাজশাহী বিশ্ববিদ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ২২, ২০২৬

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আবেদন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT