হামলার আশঙ্কায় টেইলর সুইফটের কনসার্ট বাতিল

টেইলর সুইফটের ছবি, যিনি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার স্টাইলিশ লুক এবং সুন্দর চেহারা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে অস্ট্রিয়ার মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। বৃহস্পতিবার ও শনিবারের মাঝে এই তিন কনসার্ট হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিলের খবর জানিয়েছে। বুধবার অনলাইনে পোস্ট করে সংস্থাটি এই খবর জানায়।
সংস্থার পোস্টে লেখা হয়েছে, ‘আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এই তিন শো বাতিল করছি।’
ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ‘আইএসের প্রতি সহানুভূতিশীল’ এক ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। তার বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।’
ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
সূত্র: বিবিসি






