চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌসিফ-ফারিণের ‘চক্র’কে উপভোগ্য বলছেন দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
চক্র নাটকের প্রধান দুই চরিত্রের ছবি, দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিলেন। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ নামে সিরিজ তৈরি করেছেন ভিকি জাহেদ।

বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সেই সিরিজ। ২০ পর্বের এই সিরিজ দেখে দর্শক বলছেন, এটি ছিল উপভোগ্য। দীর্ঘ সময়ের হলে বোরিং লাগছে না।

‘চক্র’ ভিকি জাহেদের দীর্ঘ সিরিজ। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজটিতে নির্মাতা থ্রিলার মসলা দিয়ে গল্পকে নতুনভাবে সাজিয়েছেন। নতুন নতুন টুইস্ট, প্লট সৃষ্টি করে বড় একটি সিরিজ ডিজাইন করেছে। এটি দেখে আলাউদ্দিন বিশ্বাস নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, মাঝেমধ্যে কিছু দৃশ্যে গায়ে কাটা দিয়ে ওঠে।

Banglabid

সিরিজটিতে অভিনয় করেছে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, এ কে আজাদ সেতু সহ এক ঝাঁক শিল্পী। দর্শক বলছেন, প্রতিটা চরিত্র রহস্যের জালে ঘেরা। মইনুল আলম নামে একজন লিখেছেন, ভিকি জাহেদের নির্মাণ নিয়ে সর্বদা সন্তুষ্ট দর্শক। এটির ব্যাপারেও তাই বলবো। ক্রাইম থ্রিলার হিসেবে যথেষ্ট ভালো একটি সিরিজ।

রিয়াজ আরিফ লিখেছেন, সিরিজটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি পর্বের শেষে নতুন কোনো টুইস্ট যুক্ত করা হয়েছে, যা দর্শককে পরবর্তী পর্ব দেখার জন্য উদগ্রীব করবে। রহস্য, থ্রিলার এবং ভায়োলেন্সের মিশ্রণে “চক্র” এমন একটি গল্প বলেছে, যা আদ্যোপান্ত আকর্ষণ ধরে রেখেছে।

তৌসিফ মাহবুব হুমায়ুন চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এটি তার প্রথম ওয়েব সিরিজ হলেও, তিনি চরিত্রে এতটাই ডুবে গিয়েছেন যে, প্রতিটি দৃশ্যে তার নৈপুণ্য মুগ্ধ করবে। তাসনিয়া ফারিণের অভিনয় বরাবরের মতোই অসাধারণ। তিনি তার চরিত্রের মধ্যে জীবন্ত আবেগের মিশ্রণ ঘটিয়ে দর্শকদের মনে গেঁথে যাবেন। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনতাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবভিকিভিকি জাহেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT