চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের পরবর্তী কোনো সিনেমায় সুযোগ চাইলেন ফারিণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৫, মে ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আফরান নিশো নয়, মেগাস্টার শাকিব খানের আগামী কোনো সিনেমায় সুযোগ চাইলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনার ফাঁকে শাকিবকে পেয়ে খুনসুটির ছলে এই আবদান করেন ফারিণ।

মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?

পাশ থেকে ফারিণকে উদ্দেশ্য করে নিশো বলেন, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? নিশোকে জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?

Banglabid

পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ্য শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমায় বিদেশ শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।

তিনি বলেন, মধ্য প্রাচ্য এবং কানাডায় তাণ্ডব পরিবেশনা করবে এসকে ফিল্মস। আপনারা সবাই সিনেমা গিয়ে তাণ্ডব উপভোগ করবেন।

এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪ এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতাসনিয়া ফারিণলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT