চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে তাসকিন-মেহেদীর উন্নতি, মোস্তাফিজের অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে সিরিজ জিততে দারুণ ভূমিকা রেখেছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দারুণ ভূমিকা রেখে আইসিসির হালনাগাদ করা সবশেষ র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে।

মেহেদী একলাফে ১৮ ধাপ উন্নতি করেছেন, বর্তমান তার অবস্থান ২৩ এ। মেহেদীর সাথে উন্নতি করেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদও। দুই ধাপ উন্নতি করে তাসকিনের অবস্থান এখন ১৮ তে।

তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। দুই ধাপ অবনতিতে মোস্তাফিজের বর্তমান অবস্থান ১৯ এ। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও তিন ধাপ উন্নতি করে প্রথমবার এক নাম্বারে উঠেছেন উইন্ডিজদের স্পিনার আকিল হোসেন।

বোলিংয়ে উন্নতি করলেও টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের কেউ সেরা ২০ এর মধ্যে নেই। ছয় ধাপ পিছিয়ে ৩০ এ অবস্থান করছেন তাওহিদ হৃদয়। টেস্ট ব্যাটিংয়েও সেরা ৩০ এর মধ্যে নেই বাংলাদেশের কোনো ব্যাটার। ৩৩ এ মুশফিক এবং ৩৫ এ অবস্থান করছেন লিটন দাস।

টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা ২০ এ বাংলাদেশের কোনো বোলারও নেই। ২১ এ অবস্থান করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ২৭ এ আছেন মেহেদী মিরাজ। তবে টেস্ট অলরাউন্ডাদের তালিকার দুইয়ে মেহেদী মিরাজ ও চারে আছেন সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআকিলতাসকিনমেহেদীমোস্তাফিজলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT