চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের বিরল রেকর্ড, বিজয়ের সেঞ্চুরিতে গাজী গ্রুপের জয়

শান্তর সেঞ্চুরিতে জিতেছে আবাহনী, ধানমন্ডিকে হারিয়েছে প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) বল হাতে বিরল রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। রান খরচায় সেঞ্চুরি করেছেন টাইগার পেসার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩ উইকেট শিকারের পথে ১০৭ রান দিয়েছেন মোহামেডান পেসার। তাসকিনের খরুচে বোলিংয়ের দিনে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। তাতে মোহামেডানকে হারিয়েছে গাজী গ্রুপ। দিনের অন্য ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় পেয়েছে আবাহনী। আরেক ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক।

তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান খরচ করেন। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১০৪ রান। ২০১০ সালে বেনোনিতে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ১৪৩ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। এ ছাড়া ওপেনার সাদিকুর সংগ্রহ করেছেন ৬০ রান। শেষ দিকে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান থামে ২৭১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে। তামিম ইকবাল ৩৪ বল খেলে করেন ৪৮ রান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। আগে ব্যাটে নেমে ২৯২ রান তোলে রূপগঞ্জ। সাইফ হাসান ৬৭ এবং মাহমুদুল হাসান জয় জয়ের ৫৮ রান করেন। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে আবাহনী। শান্ত ১০১ রান করেন। এছাড়া জিসান আলম করেন ৪৩ রান।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। আগে ব্যাটে নেমে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ৩০৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জাকির হাসান। শামীম পাটোয়ারী ৬২, ইরফান শুক্কুর ৫৬ রান করেন। জবাবে নেমে ২৫৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডির ইনিংস। ফজলে মাহমুদ রাব্বির ৭৯ রান এবং ইয়াসির আলি রাব্বি ৪৬ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীতাসকিনবিজয়মোহামেডানলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT