ক্রিকেট

বিশ্বকাপ-প্রস্ততির জন্য টেস্ট থেকে বিরতি চান তাসকিন

তাসকিন ক্রিকেট অনুশীলনে বল ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন ক্রিকেটার একটি মাঠে অনুশীলন করছেন, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে নাও দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। জুনের টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগী হতে লাল বল থেকে সাময়িক বিরতি চেয়েছেন টাইগার ফাস্ট বোলার।

চিঠি দিয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই থাকা তাসকিন। ফাস্ট বোলারের আবেদন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের ইনজুরি তো আছেই। ওখানে একটা টিআর আছে। কনসারভেটিভ ট্রিটমেন্টে গিয়ে তাকে যতটুকু খেলানো যায় তো সেভাবেই খেলছে। ওভাবেই তাকে আমরা খেলাচ্ছি যার জন্য আগেও বিশ্রাম দিয়েছি।’

‘এখন সামনে যেটা হয়েছে সে আমাদের একটা চিঠি দিয়েছে যেহেতু সামনে বিশ্বকাপ আছে, এমনিও হোয়াইট বল ফরম্যাটে আরও খেলা আছে আপাতত চাচ্ছে এই সিরিজটায় টেস্টে তাকে বিবেচনা না করলে ভালো হয়। যেনো সে বিশ্বকাপটা ভালোভাবে খেলতে পারে সে প্রস্তুতি নেয়ার জন্য চাচ্ছে না এই টেস্ট সিরিজটা খেলতে।’

বিষয়:জালাল ইউনুস টেস্ট তাসকিন আহমেদ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…