চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ রানে ৩ উইকেট তুলে ইংল্যান্ডকে নাচাচ্ছেন মিরাজ-হাসানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লে’তে ভালোই রান তুলেছিল ইংল্যান্ড। সপ্তম ওভারে সাকিবের আঘাতে ৫০ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। পরে ৭ রানে আরও দুই ব্যাটারকে হারায় সফরকারী দল। টাইগার বোলারদের দাপটে মিরপুরে একরকম ধুঁকছে জস বাটলার বাহিনী।

টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার ছোট সংস্করণের সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক সাকিবের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে লড়ছেন বোলার-ফিল্ডাররা। পাওয়ার প্লে’তে দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের এক ব্যাটারকে ফিরিয়ে দেন তাসকিন। সপ্তম ওভারে আরেকজনকে ফিরিয়ে দেন সাকিব নিজেই। তারপর তোপ দাগেন মিরাজ ও হাসান।

রোববার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৪ রান। ১৬ বলে ১৭ রানে ব্যাট করছেন বেন ডাকেট, সঙ্গী স্যাম কারেন ১২ বলে ১০ রানে ক্রিজে।

আক্রমণে এসে ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে নিজের ক্যাচেই ফিরিয়েছেন সাকিব। উইকেট তোলার সপ্তম ওভারটিতে কেবল এক রান দেন অধিনায়ক।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে সফরকারী দল। জস বাটলারের পরিবর্তে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গী হন ডেভিড মালান। মালান ফেরার পর তিনে ব্যাটে আসেন অলরাউন্ডার মঈন আলী।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। বাউন্ডারি লাইনে হাসান মাহমুদের ক্যাচ হন ডেভিড মালান। ৮ বলে ৫ রান করে যান ইংলিশদের মারকুটে ব্যাটার।

Reneta

সপ্তম ওভারে ৫০ রানের সময় আঘাত হনেন সাকিব। ফেরান সল্টকে। পরের ওভারে মঈন আলীকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার।

৫ বল পর ৫৭ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬ বলে ৪ রান করে যান বাটলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-ইংল্যান্ডবিসিবিমালানমিরাজলিড স্পোর্টসসল্টসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT