চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্থর ব্যাটিংয়ে ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিপক্ষ যত কঠিন হোক না কেন ১২০ বলে ১১৯ রানের লক্ষ্য পেলে জয় ছাড়া আর কিছুই ভাবার অবকাশ থাকে না। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বড় একটা সুযোগই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মন্থর ব্যাটিংয়ে সেটি হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ইংলিশ পরীক্ষায় হারতে হয়েছে ২১ রানে।

২০ ‍ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতে পারে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে আলো কেড়েছেন সোবহানা মোস্তারি। ইংলিশদের খানিকটা ভুগিয়েছেন এ ডানহাতি ব্যাটার। ৪৮ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেললেও দলকে জেতাতে না পারার আক্ষেপ নিয়ে ছেড়েছেন মাঠ। একটি করে চার-ছয়ে সাজান ইনিংস। আউট হন ১৯তম ওভারে।

৪.১ ওভারে ১৭ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সোবহানা ও জ্যোতির ব্যাটে। ১২তম ওভারের প্রথম বলে চার মেরে দলীয় ফিফটি পূর্ণ করেন সোবহানা। তখনও ম্যাচে ছিল বাংলাদেশ। কিন্তু ওই ওভারেই ঘটে বিপত্তি। রান আউটের শিকার হন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক ২০ বলে দুটি চারে করেন ১৫ রান। পরের ওভারে স্বর্ণা আক্তার বোল্ড হন লেগ স্পিনার সারাহ গ্লেনের বলে।

অসাধারণ বোলিং করেন লিন্সে স্মিথ। ৪ ওভারে মাত্র ১১ রানে দুটি উইকেট তুলে নেন এ বাঁহাতি স্পিনার। অফস্পিনার চার্লি ডিন ৪ ওভারে ২২ রানে শিকার করেন দুই উইকেট।

বাংলাদেশের জন্য ম্যাচের শুরুটা ছিল ভয়ের। শারজায় টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড পাওয়ার প্লে’তে তুলে ফেলে বিনা উইকেটে ৪৭ রান। স্পিনারদের দারুণ বোলিংয়ে ইংলিশদের ব্যাটিংয়ে লাগাম টানতে পারে টিম টাইগ্রেস।

শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ইংল্যান্ড তুলতে পারে ৭ উইকেটে ১১৮ রান। ভালো শুরু এনে দেন দুই ওপেনার মায়িয়া ব্রুচার ও ড্যানি ওয়াট-হজ। প্রথম ৩ ওভারে ওঠে মাত্র ১৩ রান। পাওয়ার প্লে’র শেষের তিন ওভারে ৬টি চার চার মেরে রানটা পঞ্চাশের কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটারই।

সপ্তম ওভারে ব্রুচারকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন ব্রুচার।

Reneta

পরের ওভারে ফাহিমা এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাট স্কিভার-ব্রান্টকে। দ্রুত দুই উইকেট হারানোর পর ইংল্যান্ডের রান তোলার গতি মন্থর হয়ে যায়।

ড্যানি ৪০ বলে ৫টি চারে ৪১ রানের ইনিংস খেলেন। অ্যামি জোন্সের ব্যাট থেকে আসে ১৬ বলে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও ঋতু মনি নেন দুটি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৫ রানে একটি উইকেট নেন রাবেয়া খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ডমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT