চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরিতে আলো ছড়াচ্ছেন অভিনেতা মুরাদপুত্র তাসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
হাঙ্গেরিতে অভিনেতা তাসিফের কমেডি পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদাপেস্টের ইংরেজিভাষী স্ট্যান্ড-আপ কমেডি অঙ্গনে উল্লেখযোগ্য আলোড়ন তুলেছে বাংলাদেশের তরুণ তাসিফ পারভেজ প্রতিষ্ঠিত ‘হট পাপরিকা কমেডি’। জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিশিল্পী হট পাপরিকা কমেডির পুত্র তাসিফ বর্তমানে ইউরোপের কমেডি সার্কিটে দ্রুতই পরিচিত নাম হয়ে উঠছেন।

২০১৯ সালে স্টিপেনডিয়াম হাঙ্গারিকুম স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আসেন তাসিফ। তিন বছর পর, ২০২২ সালের জানুয়ারিতে ব্রিটিশ নির্বাহী রুপার্ট স্লেডকে সঙ্গে নিয়ে তিনি ‘হট পাপরিকা কমেডি’ উদ্যোগটি শুরু করেন। শুরুটা ছোট হলেও, অল্প সময়েই এটি বুদাপেস্টের রাতের বিনোদনজগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বর্তমানে ‘হট পাপরিকা’ সপ্তাহে পাঁচটি নিয়মিত শো আয়োজন করে, আর প্রতিটি শোতেই থাকে দর্শকদের ব্যস্ত ভিড়। প্রায় ২০ জন কমেডিয়ান নিয়ে গড়া এই প্ল্যাটফর্মের দর্শকদের ৪০ শতাংশ হাঙ্গেরিয়ান এবং ৬০ শতাংশ বিদেশি—যা এর বৈচিত্র্য ও জনপ্রিয়তার বড় প্রমাণ।

Banglabid

হাঙ্গেরিয়ান ও বিদেশিদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এই কমেডি প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য। এখানকার কমেডিয়ানরা হাঙ্গেরির দৈনন্দিন জীবনযাপন, রাজনীতি থেকে শুরু করে অভিবাসী হিসেবে বিচিত্র অভিজ্ঞতা—সবকিছু নিয়েই মজাদার রসিকতা উপস্থাপন করেন। ফলে স্থানীয় ও প্রবাসী, উভয় গোষ্ঠীর কাছেই শোগুলো সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

তবে সাফল্যের পাশাপাশি তাসিফের ব্যক্তিগত জীবনে রয়েছে চ্যালেঞ্জও। ভিসা-সংক্রান্ত জটিলতা ও কঠোর অভিবাসন আইনের কারণে এবং স্ত্রীর ভিসা না পাওয়ায় নিজের পরিবারকেও সময় দিতে পারছেন না। তবুও তিনি বিশ্বাস করেন, ‘হট পাপরিকা কমেডি’ এখন শুধু বিনোদনের জায়গা নয়—এটি বহু সংস্কৃতির মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ কমিউনিটি, যেখানে একে অপরের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি হয়েছে।

সম্প্রতি এক সংকট কাটিয়ে আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে ‘হট পাপরিকা’। এখন তারা বুদাপেস্টের বাইরে পেচ ও ডেব্রেসেনের মতো ছোট শহরেও শো করছে—যা প্ল্যাটফর্মটির সম্ভাবনা ও বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআবৃত্তিশিল্পীকমেডিতাসিফ পারভেজলিড বিনোদনস্ট্যান্ড আপ কমেডিহট পাপরিকা কমেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT