চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
তরেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত, জনসমাগমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট সড়কে সংবর্ধনা দিতে সমাবেশের আয়োজন করছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছে সংবর্ধনা মঞ্চ।

বুধবার ২৪ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিটে গণ সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। গণ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক টিম। জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল। ভাড়া করা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো। এছাড়াও বুকিং দেয়া হয়েছে দেশের সাতটি রুটের বিশেষ ট্রেন।

Banglabid

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে অবতরণের পর দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর এসএসএফ’র নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তিনি। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

বিএনপি আরও জানায়, সমাবেশস্থল থেকে  তিনি সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখানে মায়ের শয্যাপাশে কিছু সময় কাটিয়ে গুলশানে মায়ের বাসায় ফিরবেন।

এদিকে তারেক রহমানকে বরণ করতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গত রাতে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। সভায় শৃঙ্খলা টিম, স্বেচ্ছাসেবক টিম,  মেডিকেল টিম, ট্রাফিকিং টিম গঠনের কথা রয়েছে। এদিকে বিএনপি’র পাশাপাশি অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন। রঙ-বেরঙের টি-শার্ট ও ক্যাপ এবং ব্যানার-ফেস্টুনও তৈরি করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানসংবর্ধনা মঞ্চ প্রস্তুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ দেশের উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান

পরবর্তী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

পরবর্তী
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT