নেতাকর্মী, শুভাকাঙ্খী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেইসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তিনি তাঁর মা, বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করে গভীর শূণ্যতা অনুভবের কথা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবাসী, আইশৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তী সরকার প্রধান ও উপদেষ্টামন্ডলীর সদস্যদের প্রতি। এর আগে আরেকটি পোস্টে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।






