চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই আন্দোলনে শহীদ রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, মাগুরা, রাজনীতি
A A
শহীদ রাব্বির পরিবারের সাথে তরিক রহমানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।

সোমবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি পরিবারের নিকটাত্মীয়দের সাথে সাক্ষাৎ করে তারেক রহমানের সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, বিএনপি নেতা লুৎফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতা দেওয়ার কথা জানান।

এ সময় শহীদ রাব্বির স্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা বিএনপি পরিবারচব্বিশের গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থানতারেক রহমানশহিদ রাব্বি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT