বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজের শ্বশুরবাড়িতে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট চেয়ে তিনি বলেছেন, দেশের মানুষ এত বছর ভোট দিতে পারেননি, তাদের মৌলিক অধিকার ছিলনা। এবার নিজেদের অধিকার প্রয়োগ করবেন। এর আগে সিলেটে পৌছেই হযরত শাহজালাল ও শাহ পরান মাজার জিয়ারত করেছেন তিনি।






