চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান: নির্বাসন থেকে প্রত্যাবর্তন (সরাসরি)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২৫
রাজনীতি, লাইভ
A A
দেশে পৌঁছে সংবর্ধনা অনুষ্ঠানে যাবার পথে নেতাকর্মীদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান

দেশে পৌঁছে সংবর্ধনা অনুষ্ঠানে যাবার পথে নেতাকর্মীদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসছেন।  তার এই প্রত্যাবর্তন ঘিরে সকল তথ্য পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনের লাইভে।

৮.৪৫

তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে।

Reneta

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

বিস্তারিত পড়ুন….

বাসায় ফিরেছেন তারেক রহমান

 

৭.৪৫

অসুস্থ মাকে দেখে হাসপাতাল থেকে বের হয়েছেন তারেক রহমান

অসুস্থ মা খালেদা জিয়াকে দেখার পর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশানের বাসার পথে রওনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান।

বিস্তারিত পড়ুন

মাকে দেখে গুলশানের পথে তারেক রহমান


৬.০০


মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন তারেক রহমান। যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।


৫.৪৫


এভারকেয়ারের পথে তারেক রহমান, সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী

মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ভীড় করছেন। তাই হাসপাতালে পৌঁছতে দেরি হচ্ছে তারেক রহমানের।

তারেক রহমান গাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন।


৫.১৫


আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।

বৃহস্পতিবার ৪টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন…..

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম


৪.৫৭


জুবাইদা রহমান ও জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালের পথে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছেন। এভারকেয়ারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

আজ বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বহনকারী একটি সাদা গাড়ি গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে বের হয়।

এর আগে আজ লন্ডন থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান। তারেক রহমান বিমানবন্দর থেকে চলে যান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে। আর বিমানবন্দর থেকে জুবাইদা ও জাইমা গুলশানে চলে যান। দুপুর ১২টা ৫৭ মিনিটে তারা গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ঢোকেন। তখন সময় জাইমা হাত নেড়ে উপস্থিত মানুষদের শুভেচ্ছা জানিয়েছিলেন।


৪.২৭


মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

গণসংবর্ধনা শেষে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন তারেক রহমান।

বিস্তারিত পড়ুন….

গণসংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান


৪.১৫


‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

বেলা ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তাঁর সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

তারেক রহমান আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।

কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছে বলেন তারেক রহমান। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে বলেন তিনি। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি পরপর তিনবার বলেন আমরা দেশের শান্তি চাই।

মার্টিন লুথারের আই হ্যাভ অ্যা ড্রিমের উক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান।’ দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তাঁর প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন তিনি।

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রাহমান

৪.০০


১৭ বছর পর দেশের মাটিতে জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান
বিকেল পৌঁনে ৪টা। জনস্রোত ঠেলে বের হলেন, ধীর পায়ে উঠলেন মঞ্চে। তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানালেন তাকে ডায়াসে দাঁড়িয়ে। আর কোনো কথা বলেননি তিনি।

এরপর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানি ডেকে নিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে। তিনিও বক্তব্য রাখলেন না। শুধু আহ্বান জানালেন এ আয়োজনের মধ্যমণি তারেক রহমানকে।

বিকেল ৩টা ৫০ মিনিটে ডায়াসে দাঁড়ালেন তারেক রহমান। ১৭ বছর ভার্চুয়ালি নানা জনসভায় বক্তব্য রেখেছেন। ১৭ বছর সশরীরে হাজির হয়ে জনসভায় ভাষণ রাখতে শুরু করেছেন তিনি।


৩.৫২


গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর।

তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত কঠোর পরিশ্রমে এটি প্রস্তুত করেছেন শ্রমিকরা। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

সংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন তারেক রহমান

 


৩:০০


৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনাস্থলে পৌঁছেছেন  তারেক রহমানসহ তার গাড়িবহর। তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে অগণিত মানুষের সমাগম হয়েছে। গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন জানান হাজার হাজার নারী-শিশু বৃদ্ধ-যুবা। অনেকে হাত উঁচিয়ে সালাম জানান। তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস-আনন্দ আর নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

তারেক রহমানের গাড়িবহর ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস


২.৪৭


দুপাশে নেতাকর্মীদের ভিড়, হাত নেড়ে এগিয়ে চলেছেন তারেক রহমান
বিমানবন্দর থেকে এরই মধ্যে তিনি রওনা হয়েছেন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে, যেখানে তার জন্য প্রস্তুত করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। ভালোবাসায় তাকে বরণ করে নিতে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী, যাদের কেউ কেউ গতকাল থেকেই অবস্থান নিয়েছেন সেখানে।

২.১৮


জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরা উপলক্ষে তারেক রহমান সপরিবারে সুস্বাগতম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত পড়ুন……..

তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডা. শফিকুর রহমান

 


১.৫৫


ধীরে এগিয়ে চলেছে তারেক রহমানের গাড়িবহর
গণসংবর্ধনাস্থলের দিকে ধীরে এগিয়ে চলেছে তারেক রহমানের গাড়িবহর, রাস্তার দুপাশে অগণিত নেতা কর্মীর ঢল রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আছেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।


১.৪২


গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে জুবাইদা ও জাইমা রহমান
দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি ফিরোজার পাশেই গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান।

বিস্তারিত পড়ুন….

গুলশানের বাসায় উঠেছেন তারেক রহমানের স্ত্রী ও কন্যা


১.৩৫


ঠাঁই নেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, অগণিত মানুষের উপস্থিতি
রাজধানীর বসুন্ধরাস্থ ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়ক এখন অগণিত মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে আসা মানুষের ভিড়ে পুরো এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।
তারেক রহমানের জন্য মঞ্চে প্রস্তুত রয়েছে। মঞ্চে ১৯টি চেয়ার রয়েছে। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


১.১৫


দেশে ফিরেছে ‘সেলিব্রেটি বিড়াল’ জেবুও
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন তার সঙ্গে। কেবল পরিবারের সদস্যরাই নয়, তার সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’ও, যেটি মূলত তার পরিবারের পোষা বেড়াল।

বিস্তারিত পড়ুন…….

তারেক রহমানের সাথে দেশে ফিরেছে বিড়াল ‘জেবু’

 


১.০২


বাস থেকে নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে যাবার সময় বিএনপি’র নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।

বিস্তারিত পড়ুন….

সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান


১২.২২


বিমানবন্দর থেকে ৩৬ জুলাই সরণির উদ্দেশে তারেক রহমান
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনারে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিমানবন্দর থেকে বের হয়ে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সংবর্ধনা মঞ্চে তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ অনেকে।


১২.০০


দেশের মাটিতে জুতা খুলে পা রাখলেন তারেক রহমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে একটি বাগান সাদৃশ্য বেষ্টনিতে ঢুকে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেছেন তারেক রহমান। শুরুতে শিশির ভেজা ঘাসে তিনি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে তা স্পর্শ করেন।

বিস্তারিত পড়ুন……

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান


১১.৫৮



প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
দেশে ফিরেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সহযোগিতার জন্য ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিস্তারিত পড়ুন….

দেশে পৌঁছে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

[/vc_column_text][/vc_column][/vc_row]


১১.৫৫


সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। লন্ডন থেকে বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনারে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের পর ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি কুড়িলের ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। পরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাবেন।

স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 


১১.১৩



সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান
দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর প্রিয় মাতৃভূমিতে সপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ।

এ সময় সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আজ একটি অবিস্মরণীয় দিন। অবরুদ্ধ গণতন্ত্র আজ মুক্ত হয়েছে।

এদিকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে রাতভর অপেক্ষা করছেন লাখো মানুষ। ভোর থেকেই সড়কের বিভিন্ন অংশে জনস্রোত দেখা গেছে।


১০.০৫


আলোচনায় জাইমা রহমানের বই
বিমানের কেবিনে তোলা একটি সাধারণ সেলফি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ছবিতে ব্যারিস্টার জাইমা রহমানের পাশে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবির মানুষ নয়, বরং জাইমা রহমানের পাশের আসনে রাখা একটি বই।

ছবিতে দেখা যায়, বইটির নাম The Penguin Book of Bengali Short Stories। বাংলা সাহিত্যের নির্বাচিত ছোটগল্পের এই সংকলনটি সম্পাদনা ও ইংরেজিতে অনুবাদ করেছেন ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা। বইটিতে শতবর্ষের বাংলা ছোটগল্পের প্রতিনিধিত্বমূলক রচনাগুলো ইংরেজিভাষী পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।

সংকলনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সমরেশ বসু, সত্যজিৎ রায় ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প। পাশাপাশি আধুনিক ও সমকালীন ধারার লেখক আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, শহীদুল জহির, হুমায়ূন আহমেদসহ আরও কয়েকজনের রচনাও এতে স্থান পেয়েছে।


১০.০১


সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান


৯.৫৫


সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করেছে। এর আগে বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশ করে।

তারেক রহমান নিজেই ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান। তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

দলীয় সূত্র জানায়, লন্ডন থেকে সরাসরি আসা এই ফ্লাইটে তারেক রহমান দেশে ফেরেন। দীর্ঘ সময় পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।

এর আগে তার দেশে ফেরা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নেয় বলে জানা গেছে।

 


৯.৫০


দেশের আকাশে প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ


৯.৩০


দেশের আকাশসীমায় তারেক রহমানের বহনকারী বিমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) দেশের আকাশ সীমানায় প্রবেশ করেছে।

তারেক রহমান ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান। তিনি লিখেছেন, দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!


৯.১৮


শীতের ভোরে পূর্বাচলে তারেক রহমানের প্রত্যাবর্তনের উত্তাপ

শীতের ভোরে পূর্বাচলে তারেক রহমানের প্রত্যাবর্তনের উত্তাপ

 

 

 


৮.১৮


গণসংবর্ধনা জানাতে ৩৬ জুলাই সরণিতে জনতার ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনাস্থল ৩৬ জুলাই সরণিতে ভোর থেকেই মঞ্চ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন।

দেড় যুগ পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে জড়ো হতে থাকেন। স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এর আগে, বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সাজসজ্জা সম্পন্ন করা হয়। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় মঞ্চ এলাকা সাজানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমন্বিতভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩৬ জুলাই সরণিতে জনতার ঢল। ছবি: ভিডিও থেকে নেওয়া

২.৪৫


জাইমার ফ্রেমে বন্দী বাবা তারেক রহমান ও মা জুবাইদা রহমান
দেশের উদ্দেশে বিমানে উঠে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা-মার সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন তারেক কন্যা জাইমা।

বিস্তারিত পড়ুন…..

ফ্লাইটে জাইমার ফ্রেমে মা ও বাবা



২.২৭



তারেক রহমানের সঙ্গে বিড়াল ‘জেবু’-ও আসছে
তারেক রহমান বাংলাদেশে বিমানের নিয়মিত ফ্লাইটে আজ দেশে ফিরছেন। তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের সঙ্গে আরও থাকবে তাদের ‘পরিবারের সদস্য’ একটি বিড়াল।

বিস্তারিত পড়ুন…..

তারেক রহমানের সঙ্গে আসছে সেই বিড়াল


২.০৭



বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্ণমাত্রায় বলবৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবতরণ থেকে শুরু করে বিমানবন্দর থেকে বের হওয়া পর্যন্ত অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা বলয় কাজ করবে।বুধবার বিকেল থেকেই বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।
বিস্তারিত পড়ুন…..

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে শাহজালাল বিমানবন্দর


১.২৩


তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা ডিএমপির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যানজটের শঙ্কায় রাজধানীর বেশ কিছু এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিস্তারিত পড়ুন…..

তারেক রহমানের দেশে ফেরা: ঢাকাবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা


১২.৪৬



তারেক রহমানের বহনকারী বিমানের ফ্লাইটের অবস্থান দেখবেন যেভাবে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯০০ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।

তারেক রহমানের এই ফ্লাইটটি রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তিনির্ভর বেশ কিছু মাধ্যম রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ গিয়ে সার্চ বক্সে ‘BG202’ বা ‘Biman 202’ লিখে সার্চ করলে ম্যাপের ওপর তার ফ্লাইটের অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখা যাবে। এছাড়া FlightAware.com এবং FlightStats.com এর মতো পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। মূলত এভিয়েশন ডাটাবেজ এবং রাডার সিগন্যালের বরাতে এই ওয়েবসাইটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।


১২.১৫


ঢাকার পথে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬:১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২:১৫ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ছেড়েছে। পরিকল্পিতভাবে সিলেটে প্রথম অবতরণ সকাল ৯:৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:৪৫ মিনিটে অবতরণ করবে।

বিস্তারিত পড়ুন….

দেশের পথে তারেক রহমান


২৩.৩৩



ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষায় ছিলেন তারেক রহমান: ববি হাজ্জাজ
বিএনপিতে যোগ দিয়েই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিগত ১৭ বছর ছিল লড়াই, ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষা।

বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানের প্রশংসা করে ফেসবুক ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন ববি হাজ্জাজ। বিস্তারিত পড়ুন….

১৭ বছর লড়াই, ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষায় ছিলেন তারেক রহমান: ববি হাজ্জাজ


২৩.২৭


দেশের সবথেকে কাঙ্খিত মানুষ তারেক রহমান: সালেহ শিবলী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের প্রেস টিমের প্রধান সালেহ শিবলী। বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর দেশের সবচেয়ে কাঙ্খিত মানুষ তারেক রহমানের সঙ্গে দেশের মানুষের দেখা হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণ তার জন্য অপেক্ষা করছে। তিনি শারীরিকভাবে দেশের বাইরে ছিলেন, তবে সব সময়ই দেশের মানুষের সঙ্গে ছিলেন।


২৩.০৫


৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সবশেষ পরিস্থিতি
দেশে ফেরার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন বিএনপির নেতা-কর্মী সমর্থকরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি দেখুন ভিডিওতে…


২১.১৫


হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কিংস্টনের বাসা থেকে বের হন তিনি। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটৈ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

বিস্তারিত পড়ুন……

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান


২০.৪৭


বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে তারেক রহমান
হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে লন্ডনের বাসা থেকে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। লন্ডন থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমানপ্রত্যাবর্তনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT