বাংলাদেশ

১৭ বছর লড়াই, ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষায় ছিলেন তারেক রহমান: ববি হাজ্জাজ

দুই ব্যক্তি বসে আছেন একটি সুন্দর কক্ষের মধ্যে, আলো ঝলমলে পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপিতে যোগ দিয়েই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিগত ১৭ বছর ছিল লড়াই, ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে তারেক রহমানের প্রশংসা করে ফেসবুক ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন ববি হাজ্জাজ।

ছবি সংগৃহীত

ববি হাজ্জাজ ফেসবুক স্ট্যাটাসে বলেন, এই পুরো সময়জুড়ে দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ যাত্রায় তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার শক্ত ভিত্তির ওপর। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তার দেশে ফেরা দায়িত্বশীল ও দৃঢ় নেতৃত্বের শক্ত বার্তা বহন করে।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন পথচলার সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) তারেক রহমান ববি হাজ্জাজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…