বাংলাদেশ

ফ্লাইটে জাইমার ফ্রেমে মা ও বাবা

বাংলাদেশের একজন নারী যাত্রী বিমানে বসে, পেছনে অন্য যাত্রীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে উঠে বাবা-মার সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি জাইমার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে, দেশের উদ্দেশে বিমানে উঠে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা-মার সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন তারেক কন্যা জাইমা।

বুধবার দিবাগত রাত ১২টা ৩১ মিনিটে ওই পোস্টে জাইমা রহমান লেখেন, ‘On the Way Back to My Motherland, Bangladesh!’

এর আগে, বুধবার স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট বিজি-২০২ বিমানটি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করে।

বিষয়:ছবি জাইমা রহমান জুবাইদা রহমান তারেক রহমান ফ্লাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…