চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের ভোরে পূর্বাচলে তারেক রহমানের প্রত্যাবর্তনের উত্তাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
পূর্বাচলে শীতের ভোরে হাজারো মানুষের জমায়েত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোরের আলো উঁকি দেওয়ার আগেই পূর্বাচলের ৩০০ ফিট সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে। শীতের কনকনে বাতাস উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। ভোর থেকে স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে সংবর্ধনাস্থল। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী রাত পেরিয়ে ভোর থেকেই সংবর্ধনাস্থলে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচিত হবে।

তার প্রত্যাবর্তনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আবহ। তার আগমন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় নির্মিত হয়েছে বিশেষ মঞ্চ। ব্যানার, তোরণ, আলোকসজ্জা ও দলীয় পতাকায় সাজানো হয়েছে পুরো মঞ্চ এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপূর্বাচলশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT