চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বৃহৎ রাজনৈতিক সমাবেশে নেতারা উপস্থিত, জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।

Banglabid

পাশাপাশি ঘাস ও ফুলবাগানের মাটিতে এক মুঠো মাটি তুলে তা পরম মমতায় দেখেন। মাটি স্পর্শের পরে তারেক রহমান একটি লাল-সবুজ রঙে সাজানো বাসে ওঠেন। বাসটি ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়।

এই সময়ে বাসটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বাসের সামনের অংশে দাঁড়িয়ে তিনি সমবেত নেতাকর্মীদের দিকে হাত নাড়েন এবং তাদের প্রতি অভিনন্দন জানান।

সংবর্ধনা মঞ্চে পৌঁছালে তিনি নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে থাকবেন। এর পরে তিনি মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত থাকবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT