মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

ছবি: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরআন তেলাওয়াত করছেন তার মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কফিনের পাশে।
বুধবার ৩১ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নেয়া হয় তার গুলশানের বাসা ফিরোজায়।
এরপর নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। এছাড়া বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






