রাষ্ট্রকাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার ১৯ নভেম্বর রাজধানীতে ৩১ দফা জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের এই নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি দল, বিরোধী দল প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস ও রেমিট্যান্স শিল্পের বাইরে নতুন কর্মমুখর সেক্টর তৈরি করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আউটসোর্সিংয়ে অধিকাংশ মানুষ যেন বেশি যুক্ত হতে পারে সরকারিভাবে আমরা তা এনকারেজ করবো।
তিনি আরও বলেন, আমরা এমন একটি দল, যারা দেশ পরিচালনা করেছে। হয়তো অনেক কিছু করতে পারিনি। হয়তো অনেক কিছু করেছি। এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের অবদান ও সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।










