তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আপিল

তরিক রহমানের ছবি, তিনি একটি সাদা শার্ট ও নীল জ্যাকেট পরেছেন, পেছনে সবুজ ঘাসের পটভূমি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্র পক্ষ।
জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে এসব লিভ টু আপিল রোববার শুনানির কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে রয়েছে।
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চারটি মামলা বাতিল করে রায় দেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এইসব মামলা হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






