চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশে ১০ দিলেন তপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। জিতে সেই কথাই জানালেন বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে জানালেন, দলের পারফরম্যান্সকে দশে দশ দিতে চান তিনি।

ম্যাচের পর অনানুষ্ঠানিক আলাপে নানা প্রশ্নের উত্তর দেন তপু। বলেন, ‘যদি বাংলাদেশের পারফরম্যান্সের কথা বলেন, দলকে আমি অবশ্যই দশে দশ দিব। আমরা মালদ্বীপ থেকে ভালো খেলেছি। প্রথম ম্যাচে ৪৩ বার আমরা ওদের ডি-বক্সে গিয়েছি বল নিয়ে। ১৭টি শট এবং ১১ কর্নার আদায় করে নিয়েছিলাম। মালদ্বীপ মাত্র দুটি কর্নার পেয়েছে।’

ছাত্ররা যদি শিক্ষকের মূল্যায়ন করে, তাতে কোচ হাভিয়ের ক্যাবরেরাকে কত দেবেন? তপু বললেন, ‘কোচকেও আমি দশে দশ দিতে চাই। বাংলাদেশ দলকে সে অনেকবেশি গুরুত্বের সাথে দেখে। আমার কাছে মনে হয় সে অন্যতম সেরা একজন কোচ। আমাদের এবং দলকে নিয়ে তার চিন্তাভাবনা অনেক ইতিবাচক।’

‘আমার কাছে মনে হয় সমর্থক অনেক গুরুত্বপূর্ণ। সমর্থকরা মাঠে এসে আমাদের যেভাবে সমর্থন করছে সেটা দেখে মনে হয়েছে ফুটবল আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো আমরা অনেক উপভোগ করি। সমর্থন ছাড়া আমাদের আসলে মজা লাগে না। যখন খারাপ করবেন তখন অবশ্যই খারাপ বলবে, ভালো করলে ভালো বলবে। এ বিষয়গুলো আমাদের মানতে হবে।’ বললেন তপু বর্মণ।

শনিবার সন্ধ্যার ম্যাচে অতিরিক্ত সময়ে পাপনের করা গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। অগ্রহায়ণের রাতে কিংস অ্যারেনায় দেশের ফুটবলপ্রেমীরা পেয়েছেন উৎসবের উপলক্ষ। ড্রয়ের দিকে ধাবিত হওয়া ম্যাচে শেষ হাসি বাংলাদেশের, ২-১ গোলের জয়ে। আগের ম্যাচ হারের শোধ নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনিতপুপাপনবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT