চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অজিদের বিপক্ষে টেস্ট খেলতে নেমে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পরফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি তুলেছেন তানজিদ তামিম। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে দেখা পেয়ে গেছেন প্রথম সেঞ্চুরির, সেটি আবার বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপের বিপক্ষে। তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক অধিনায়ক রিকি পন্টিং। প্রশংসায় ভাসালেন টাইগার ওপেনারকে।

শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের ৬৩তম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। নাথান লায়নের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বলে ড্রাইভ খেলেন, বল লং অফে ঠেলে ম্যাজিক্যাল নাম্বারের দেখান পান। তার ক্যারিয়ারের প্রথম শতক। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশেরও প্রথম শতক। ৮ চার ও ১ ছক্কায় ১৯৭ বলে ১০১ রান করে আউট হন ২৫ বর্ষী তারকা।

তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ পন্টিং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা করার জন্য এরচেয়ে ভালো জায়গা আর হয় না, সেটিও আবার মাত্র নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে। বাংলাদেশের ধীরগতির, নিচু টার্নিং পিচে বড় হয়েছে, এটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা, কিন্তু সে চমৎকার খেলেছে। এটা এমন একটা মুহূর্ত যা সে কখনোই ভুলবে না।’

Banglabid

অবশ্য সেঞ্চুরির পরে নয়, ৯০ রানে যখন তানজিদ, তখন থেকেই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পন্টিং। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘তানজিদ খুবই চমৎকার, ধৈর্যশীল। ব্যাটে যেভাবে দৃঢ়তা দেখাচ্ছে, তা আমার ভালো লেগেছে। তার কৌশল খুবই সহজ, ভালো বলগুলো ডিফেন্স করছে, খারাপ বল মাঠের বাইরে পাঠাচ্ছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটেস্টডারউইনতানজিদ হাসান তামিমবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টরিকি পন্টিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT