চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
শিক্ষা
A A
তোমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু

ভাষার বাধা কাটিয়ে সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে তমোশিবি একাডেমি ঢাকায় জাপানি ভাষা শিক্ষার নতুন স্কুল চালু করেছে।

রাজধানীর ভাটারায় মাদানি এভিনিউর ৫১ নম্বরে অবস্থিত গ্রামীণ বাংলার অক্ষয় টাওয়ারে গত রোববার ২৪ আগস্ট এই স্কুলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থানরত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি কোমিনে কেন।

তমোশিবি একাডেমির অধ্যক্ষ শিমোশোয়া তাকাশি অনুষ্ঠানে বলেন, “তমোশিবি একাডেমি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক উন্নয়ন প্লাটফর্ম। আমাদের লক্ষ্য শুধু ভাষা প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের তরুণদের বিশেষত পার্বত্য অঞ্চলসহ অনুন্নত এলাকার যুবকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং জাপানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা।”

প্রথম পর্যায়ে একাডেমিতে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা (জেএলপিটি) এন ফাইভ (N5) ও এন ফোর (N4) কোর্স চালু হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং নির্দিষ্ট দক্ষ কর্মী (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার- এসএসডাব্লিউ) স্কিমের জন্য তৈরি করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে তমোশিবি একাডেমি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে চায়, যা তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ক্ষমতায়িত করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনএকাডেমিজাপানি ভাষাদক্ষতা উন্নয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT