জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাস উদ্বোধন

শিশুদের আনন্দময় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে যাত্রা শুরু করেছে জেনেসিস প্রি-স্কুলের নতুন শাখা ‘চন্দ্রিমা মডেল ক্যাম্পাস’।
আজ শনিবার সকাল ১০টায় কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এ ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং আনন্দময় পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই নতুন ক্যাম্পাস চালু করা হয়েছে। এর আগে মোহাম্মদিয়া হাউজিং ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় চন্দ্রিমা মডেল ক্যাম্পাস চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ‘শিশুরা যেন ভয়ের পরিবর্তে আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে, আমরা সেই পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছি। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিশুদের মানসিক, শারীরিক ও সৃজনশীল বিকাশের বিষয়টিও আমাদের শিক্ষা কার্যক্রমে গুরুত্ব পাবে। প্রতিটি শিশুর প্রতি আলাদা যত্ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
নতুন ক্যাম্পাসে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। প্রতি ১২ জন শিশুর জন্য থাকবেন দুজন প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষিকা। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের জন্য ইনডোর প্লে-জোন।
পাশাপাশি নিয়মিত পাঠ্যক্রমের বাইরে শিশুদের সৃজনশীলতা ও দক্ষতা বাড়াতে ড্রয়িং, ক্রাফটিং, আরবি শিক্ষা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে আসা এক অভিভাবক বলেন, ‘ছোট শিশুদের জন্য স্কুল নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা, শিক্ষকদের যত্ন এবং পড়াশোনার পরিবেশকে আমরা বেশি গুরুত্ব দিই। নতুন ক্যাম্পাসের সুযোগ-সুবিধা দেখে ভালো লেগেছে। বিশেষ করে অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য একাধিক শিক্ষিকার ব্যবস্থা থাকলে শিশুদের প্রতি আলাদা মনোযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’
আরেক অভিভাবক বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ থাকা প্রয়োজন। এখানে পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে জেনে ভালো লেগেছে। তবে শিক্ষার মান ও শিশুদের প্রতি শিক্ষকদের যত্নই শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা তৈরি করবে।’
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সরাসরি ভর্তি হলে বিশেষ ছাড় বা ওয়েভারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাসের ঠিকানা হাউজ নম্বর ১২/২, এভিনিউ নম্বর ১, ব্লক-বি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৩৩৮ ৫৫ ৩৩ ৫৫ নম্বরে অথবা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।






