লাইফস্টাইল

মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’

এক ছাদের নিচে ৪১ দেশি ব্র্যান্ডের পণ্য

মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে চালু হলো ‘ইজি সদাই মেগা মল’। এক ছাদের নিচে দেশীয় ৪১টি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্য কেনার সুযোগ থাকছে এই মেগা মলে। পোশাক, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে ফ্রোজেন খাবার ও মাছ, মিলবে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।

রোববার ১১ অক্টোবর বিকেলে মিরপুর-১২-এর মোল্লা মার্কেটের পঞ্চম তলায় মেগা মলটির উদ্বোধন করা হয়।

এখানে পাওয়া যাচ্ছে দেশীয় বিভিন্ন ধরনের শাড়ি, রেডিমেড ও আনস্টিচড থ্রিপিস, ওড়না, হিজাব, নকশিকাঁথা, বেডশিট, শিশুদের পোশাক, হোম ডেকোর পণ্য, ফ্রোজেন খাবার ও মাছসহ নানা পণ্য।

মেগা মলটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফারেরও ব্যবস্থা রাখা হয়েছে। সর্বোচ্চ ৫ হাজার টাকার কেনাকাটায় আইফোন জেতার সুযোগ থাকছে। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

মেগা মলটিতে অংশ নিয়েছে নগর নন্দিনী, ফারহানাস ড্রিম, গিফটি বারাকাহ, রাফা ই-শপ, এলারা লিভিং, টাঙ্গাইল ভাইবস, তানজিলাস কালেকশন, ক্লজেট বাই শ্রাবণী, নকশী বিডি, রায়াস এক্সক্লুসিভ কালেকশন, নান্দনিক টাচ, গৃহপণ্য বিডি, শুদ্ধ লিভিং, নিত্যপ্রয়োজন, টয় টয় বিডি, কিডস অরা, স্মার্ট লেবাস, জেন্টল এরিয়াসহ দেশীয় বিভিন্ন ব্র্যান্ড।

বিষয়:ইজি সদাই মেগা মল উদ্বোধন গ্র্যান্ড ওপেনিং নিত্যপ্রয়োজনীয় পণ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…