চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের আচমকা অবসর মানতে পারছেন না সতীর্থরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের হুট করে অবসরের সিদ্ধান্তে হতবাক সতীর্থদের অনেকে। এমন সিদ্ধান্ত মানতে পারছেন না তাসকিন, মুমিনুল, মিরাজদের কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অনুভূতি।

চট্টগ্রামের একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে অবসরের সিদ্ধান্তের কথা জানান তামিম। আফগানিস্তানের সঙ্গে চলতি সিরিজের মাঝে ওয়ানডে অধিনায়কের এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের দুয়ার খুলে দিয়েছেন সদ্য সাবেক তামিমের অনেক সতীর্থ।

আন্তর্জাতিক অভিষেকে হাসান মাহমুদকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তামিম। প্রিয় ক্রিকেটারের সঙ্গে আর ক্রিকেট খেলা হবে না, মানতে পারছেন না এ তরুণ পেসার। অভিষেকের স্মৃতি ছবিতে ফুটিয়ে তুলেছেন। লিখেছেন, ‘আপনার কাছ থেকে অভিষেক ক্যাপ গ্রহণ করেছি। বাংলাদেশ ক্রিকেট দলের এমন একজন কিংবদন্তির সাথে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপনার অবসরের কথা শুনে খুবই মর্মাহত। কখনো কল্পনাও করিনি, আমরা আপনাকে এত তাড়াতাড়ি হারাব, ক্যাপ্টেন।’

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগছে।’

টাইগার পেসার তাসকিন লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সব সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব। শুভকামনা আপনার জন্য। চিরকাল ভালোবাসি।’

Reneta

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অনুভূতি অন্যরকম। লিখেছেন, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’

সৌম্য সরকার লিখেছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের একটি অংশ। এটি নিয়ে ব্যথিত না হই। আসুন সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সাথে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আপনাকে আমরা সবাই অনেক মিস করব। আপনার নতুন গন্তব্যে দুর্দান্ত যাত্রা হোক। সব কিছুর জন্য ধন্যবাদ ভাই।’

টাইগার পেসার রুবেল হোসেন আক্ষেপের সুরে লিখেছেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কি বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সব সময় ভাই।’

তামিমের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে পেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘খবরটা শুনে মর্মাহত। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না! আমি সবসময় আপনার দিক নির্দেশনা এবং আমার কাঁধে আপনার সহায়ক হাত মিস করব তামিম ইকবাল ভাই।’

টাইগার ওপেনার লিটন কুমার দাস ফেসবুকে লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসাথে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না। আপনাকে খুব মিস করব ভাই। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।’

তামিমের সঙ্গে তিনটি ছবি শেয়ার করে টাইগার অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘আমরা আপনাকে মিস করব ভাই। আপনার সাথে ড্রেসিং রুম ভাগ করাটা সৌভাগ্য ছিল। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা ভাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফতামিমতাসকিনমমিনুলমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসসৌম্যহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT