ক্রিকেট

বাংলাদেশে প্রধান কোচ হওয়ার মত যোগ্য কেউ নেই: তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে তামিমের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য তামিমের যোগ্যতা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বর্তমান বাংলাদেশ ক্রিকেটে প্রধান কোচ হয়ে বাংলাদেশ ক্রিকেটের হাল ধরার মত যোগ্য কেউ নেই, ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারত, শ্রীলঙ্কার মতো দলগুলো দেশিয় কোচের দিকে মনোযোগী, বাংলাদেশে কেন নয়; এমন প্রশ্নে নিজের মতামত দেন সাবেক এ অধিনায়ক।

ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টসস্টারকে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছেন, ‘আমি মনে করি না বাংলাদেশে বর্তমানে প্রধান কোচ হওয়ার মত যোগ্য কোনো মানুষ আছে। এই মুহুর্তে, বাংলাদেশে সহকারী কোচ হওয়ার মত দুই বা তিনজন আছে। কিন্তু আমার মনে হয় না তারা প্রধান কোচ হওয়ার যোগ্য।’

‘বাংলাদেশ ক্রিকেটে কোচিং স্টাফের অনুপাত ৭০:৩০ শতাংশ হওয়া উচিত, যেখানে আপনার একজন বিদেশি কোচ থাকবে এবং সম্ভাবত দুইজন বিদেশি কোচ থাকবে। বাকি ৭০ শতাংশ সহকারী কোচ বাংলাদেশি হবে। এভাবে স্থানীয় কোচ তৈরি হবে, এভাবে একদিন প্রধান কোচ হতে পারবে।’

বিষয়:তামিম বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…