চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার অভিযোগ নিয়ে আবারও সরকারি তদন্ত চাইলেন তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, আলাদা আলাদা স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দলের সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম। এরইমধ্যে তিন সদস্যের কমিটিকে অভিযোগ তদন্ত করতে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চান সরকারি তদন্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে করা পোস্টে তামিম লিখেছেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারী পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।’

‘গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’

Banglabid

‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব।’

‘‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সঙ্কোচে মুখ খুলতে পারছেন না, তাদেরকে বলছি, ‘ইটস নেভার ঠু লেট।’ আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।’’

‘‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি- ‘ক্রিকেট ফর অল।’ আমার মনে হয়, এর আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা। আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারাতামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মুহিত রহমান

পরবর্তী

রাবির রেজিস্ট্রার ও জিএস এর বাগবিতণ্ডার নেপথ্যে

পরবর্তী
রেজিস্ট্রার ও জিএস এর বাগবিতণ্ডার নেপথ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবির রেজিস্ট্রার ও জিএস এর বাগবিতণ্ডার নেপথ্যে

ডোমসার ইউনিয়নে গরু চুরির আতঙ্কে কৃষকের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরু চুরি আতঙ্কে ডোমসার ইউনিয়নবাসীর রাতের ঘুম হারাম

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT