ক্রিকেট

বিশ্বকাপ দলের জন্য সমর্থন চাইলেন মিনহাজুল

মিনহাজুল বিশ্বকাপ দলের জন্য সমর্থন চেয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনহাজুল বিশ্বকাপ দলের জন্য সমর্থন চেয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে শেষেই নিজেদের ফেসবুক পেইজ ও ইউটিউবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। চোটের কারণে তামিম ইকবালের না থাকা ছাড়া প্রত্যাশিত সবাই আছেন দলে। নির্বাচকদের সংবাদ সম্মেলনে তামিমকে না রাখার কারণ জানা ছাড়া প্রশ্নও ছিল না সাংবাদিকদের।

বিশ্বকাপ খেলায় বেশি অভিজ্ঞতা থাকা তিন ক্রিকেটার আছেন দলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম থাকলে অভিজ্ঞদের লাইনটা আরেকটু বড় হতো।

তারপরও যে দলটা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে দলের প্রতি আত্মবিশ্বাসী আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। লাল-সবুজের বাংলাদেশের জন্য সবার কাছে সমর্থন চাইলেন তিনি।

‘এখন যারা আছেন তাদের নিয়ে আমরা সবাই আত্মবিশ্বাসী। তারা সবাই সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করছেন। তো আমি আশা করি সবাই ওভাবেই দেখবেন ওভাবেই সমর্থন দেখবেন। নেতিবাচক কিছু মাথায় না এনে সততা নিয়ে সমর্থন করেন। ইনশাআল্লাহ ভালো কিছু নিয়েই তারা দেশে ফিরবে।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ তামিম নান্নু বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…