চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার কথা বলে ১০ দিন সাগরে ঘুরিয়ে ইনানী সৈকতে নামিয়ে দিল দালালরা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের যুবকরা রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরার ট্রলারে শতাধিক রোহিঙ্গাকে বঙ্গোপসাগরে ১০ দিন ঘুরিয়ে মালেয়শিয়া পৌছেঁছে জানিয়ে কক্সবাজারের ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে নামিয়ে দিয়ে পালিয়ে গেছে দালালদের একটি দল।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ জন রোহিঙ্গাকে আটক করার পর এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন। ওইসময় কোস্টগার্ডের স্টেশনে খবর দেয় স্থানীয়রা। কিন্তু তাৎক্ষনিক কোন কার্যক্রম পরিচালনা করেনি। এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ইনানী সৈকতে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্টগার্ড স্টেশনে।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) বলেন, আমরা মালেয়শিয়া যাবার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মায়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম। পরে মালেয়শিয়া চলে এসেছি বলে আমাদেরকে এখানে নামিয়ে দেন দালালরা।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, দালালদের চিহ্নিত করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দালালরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৬ দেশের বিরোধীতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT