চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল প্রবেশে নারীদের বোরকা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ নারী রোগী, সেবিকা ও কর্মীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডসঁ সঁ ফ্রঁতিয়ের জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এখন থেকে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের আগে নারীদের পুরো শরীর ঢেকে রাখা বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ৫ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে এমএসএফ-এর আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও বাধা তৈরি করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় সীমিত করছে। এমনকি যেসব নারীর জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে তালেবান সরকারের একজন মুখপাত্র এমএসএফ-এর এই বক্তব্য অস্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পর কিছুটা শিথিলতা আনা হয়েছে।

এমএসএফ জানায়, হেরাত আঞ্চলিক হাসপাতালে সংস্থাটি শিশু বিভাগের সহায়তা দিচ্ছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনে জরুরি রোগীর ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

সারা শাতো জানান, তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশদ্বারে অবস্থান নিয়ে বোরকা না পরা নারীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। সাধারণত বোরকা একটি একখণ্ড কাপড়, যা মুখ ও পুরো শরীর ঢেকে রাখে এবং সামনের অংশে কেবল একটি জালের ফাঁক দিয়ে দেখা যায়।

Reneta

তালেবানের ‘প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়ের’ মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার বলেছেন, নারীদের জোর করে বোরকা পরানো হচ্ছে—এটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের মন্ত্রণালয়ের অবস্থান শুধু ‘হিজাব’ পরিধানের বিষয়ে।

তিনি বলেন, হিজাব বলতে সাধারণভাবে শরীর ঢেকে রাখা বোঝায়, যা অনেক মুসলিম নারী মাথার ওড়নাও হিসেবে ব্যবহার করেন।

খায়বার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্নভাবে করা হয়, যার অনেকটাই শরিয়াহ আইনের সঙ্গে সাংঘর্ষিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান সরকারনারীদের বোরকাবাধ্যতামূলক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT