চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিউটি পার্লার’ বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আফগানিস্তানের তালেবান সরকার নতুন এক ডিক্রিতে রাজধানী কাবুলসহ দেশের অন্যান্য প্রদেশে নারীদের জন্য বিউটি পার্লার বন্ধের ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তালেবান ‘ভাইস অ্যান্ড ভার্চ্যু’ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রণালয় কাবুল পৌরসভাকে নতুন ডিক্রি কার্যকর করতে এবং মহিলাদের বিউটি পার্লারগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে দেশটির একজন মেকআপ আর্টিস্ট রায়হান মুবারিজ বলেছেন, পুরুষরা বেকার। যখন পুরুষরা তাদের পরিবারের দেখাশোনা করতে পারে না, তখন নারীরা খাবারের জন্য বিউটি পার্লারে কাজ করতে বাধ্য হয়। সেখানে যদি তাদের নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা কী করতে পারি?

আরকজন মেকআপ আর্টিস্ট বলেছেন, পুরুষদের চাকরি থাকলে আমরা বাড়ি থেকে বের হতাম না। আমরা কী করতে পারি? না খেয়ে মরতে হবে এখন, আর কী করব? আপনারা চান যে, আমরা মরে যাই!

কাবুলের বাসিন্দা আব্দুল খাবির বলেছেন, সরকারের উচিত এর জন্য একটি কাঠামো তৈরি করা। কাঠামোটি এমন হওয়া উচিত যাতে ইসলাম বা দেশের কোনো ক্ষতি না হয়।

এর আগে মেয়েদের জন্য স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং এনজিওতে কাজ করার পাশাপাশি পার্ক, সিনেমা এবং অন্যান্য বিনোদনের জায়গাতে প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। সেই তালিকায় এবার যুক্ত হলো বিউটি পার্লার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানতালেবানবিউটি পার্লার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT