সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল ওয়াকার-উজ-জামানের দায়িত্বগ্রহণ

বাংলাদেশ সেনাপ্রধান লে. জেনারেল ওয়াকার-উজ-জামান এর ছবি, তিনি সেনা কর্মকর্তার পোশাক পরেছেন, পটভূমি নীল রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ জুন) সেনা সদরে সদ্যবিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দীন আহমেদের কাছ থেকে তিনি দুপুরে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর তিনি র্যাংকব্যাজ পরার জন্য গণভবনে গিয়েছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নৌ এবং বিমানবাহিনী প্রধান তাকে র্যাংকব্যাজ পরিয়ে দেবেন। এরমধ্যে জেনারেল পদে উন্নীত হবেন ওয়াকার-উজ-জামান।
এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






