জনপদ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৩ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।

তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতাসহ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ও কলেজের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এর আগে এজেইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি।

বিষয়:ক্যাডেট কলেজ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…